স্টাফ রিপোর্টার: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১০৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৭ লাখ ২৯ হাজার ৫৪৯টি শেয়ার হাতবদল করেছে।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।
সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪৭ লাখ ৯ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৪০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমিনি সী, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)