Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লাফার্জহোলসিমের লেনদেন ৯২ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৩ , ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৭, ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৯২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের শেয়ার গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে। এ লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লাফার্জহোলসিমের মোট ১ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ২১টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর এ সময়ে দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লাফার্জহোলসিম বাংলাদেশের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬ পয়সা।

লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদে সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)