Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রোববার দর বৃদ্ধি সেন্ট্রাল ফার্মার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৩ , ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৮ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২ টাকা ২০ পয়সা। এদিকে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর ৭ টাকা ৬০ পয়সা বা ৬.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ৮ টাকা ১০ পয়সা বা ১.৮৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় আরোও রয়েছে- এ্যাপেক্স ট্যানারি, বাটা সু কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিস, সি পার্ল বিচ রিসোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, যমুনা অয়েল কোম্পানি এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)