Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ফের বাড়ল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৩ , ১১:৩১ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের বিনিয়োগকারীরা ২০১৯ সাল থেকে হাতে শেয়ার নিয়ে অপেক্ষায় রয়েছেন। কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো ১৫ দিন বাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড।

ডিএসই সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৯৫ বার বাড়ানো হয়েছে লেনদেন বন্ধের সময়। ২১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিলো।

প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত, দ্বিতীয় দফায় ২০১৯ সালের ২৮ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, তৃতীয় দফায় ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এভাবে ৯৪ দফায় ৭ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিলো।

উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো ১৫ দিন বাড়িয়ে ৯৬ দফায় লেনদেন বন্ধের সময় শুরু হচ্ছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)