Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আল-মদিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২৩ , ৫:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২৩, ৫:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এ লভ্যাংশ পরিচালক এবং উদ্যোক্তাগন পাবে না।

সোমবার, ১০ অক্টোবর কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮২ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩০ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)