Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার উত্থানে লেনদেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২৩ , ১০:১৩ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৩৭২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৩ কোটি ৬৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৪২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসইতে ৬৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)