Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২৩ , ১০:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫৯ টাকা ৯০ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় আরোও রয়েছে– ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার,নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)