Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অ্যাপেক্স ট্যানারির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২৩ , ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: অ্যাপেক্স ট্যানারি লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। মঙ্গলবার, ১০ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ঋণাত্মক। এ সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৮ টাকা ১৭ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ারপ্রতি ৮২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৪ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)