Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২৩ , ১২:৫৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: মাইডাস ফাইন্যান্স লিমিটেড ও লিবরা ইনফিউশন লিমিটেড।

মাইডাস ফাইন্যান্স লিমিটেড: সভা ১৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

একই সভায় কোম্পানিটির ২০২৩ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

লিবরা ইনফিউশন লিমিটেড: সভা ১৯ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)