Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ দেবে না পেনিনসুলা চিটাগং

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৩ , ৩:৫৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পেনিনসুলা চিটাগং লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বৃহস্পতিবার (১২ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে বৃহস্পবিার জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ারপ্রতি ৩৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ৮৮ পয়সা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)