Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসআরএম স্টিলস ও ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২৩ , ৪:১০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২৩, ৪:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিএসআরএম স্টিলস লিমিটেড ও ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসআরএম স্টিলস লিমিটেড:  আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৯২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৮ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৩ টাকা ৩২ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড: সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো লভ্যাংশ পাবেন না।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৫৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯ টাকা ২১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫০ টাকা ৪৭ পয়সা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)