স্টাফ রিপোর্টার: ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যাংক হিসাবে টাকা জমা হলেই বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৫ এর উপ-করকমিশনার মো. রুহুল আমিন স্বাক্ষরিত একটি চিঠি সোমবার (৯ অক্টোবর) দেশের সব ব্যাংক ব্যবস্থাপক ও শাখাপ্রধান বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, করদাতা কোম্পানি ফু-ওয়াং ফুডসের আয়কর বাবদ বকেয়া ৪ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৩৮৭ টাকা, যা এখনো পরিশোধ হয়নি। এমতাবস্থায়, আয়কর আইন ২০২৩ এর ২২১ ধারা অনুযায়ী, আপনি অবিলম্বে খেলাপকারীকে আপনার প্রদেয় অর্থ থেকে অথবা অর্থ প্রদেয় হওয়া মাত্র অথবা খেলাপকারী অর্থ আপনার অধিকারে আসা মাত্র ৪ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৩৮৭ টাকা কর অঞ্চল-১৫-এ প্রদান করবেন।
এর আগে চলতি বছরের গত ৩ সেপ্টেম্বর ফু-ওয়াং ফুডসের প্রধান কর্মকর্তা বরাবর অপরিশোধিত আয়কর বাবদ বকেয়া পরিশোধে এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে চিঠি প্রদান করা হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)