Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গ্লোবাল ইন্স্যুরেন্সের আয় কমল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২৩ , ৬:০৯ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৫, ২০২৩, ৬:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ১২অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ৯৪ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ২২ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৫২ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)