স্টাফ রিপোর্টার: আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় ও তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের আওতায় বন্ডটি লেনদেন করবে।
ডিএসই সূত্রে জানা গেছে, আইএফআইসি ব্যাংকের নন-কনভার্টেবল, রিডামবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড ৫০০ কোটি টাকার দ্বিতীয় ও তৃতীয় বন্ড অনুমোদন করা হয়েছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫০০ কোটি টাকার বন্ড দুইটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার জন্য অনুমোদন করেছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)