Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লংকাবাংলা ফাইন্যান্স জমি বিক্রি করবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২৩ , ৬:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৬, ২০২৩, ৬:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার, ১৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ২৩ ও ২৪ নাম্বার প্লট বিক্রি করবে লংকাবাংলা। এই প্লটে একটি বহুতল ভবন নির্মাণাধীন আছে। যার রয়েছে ৪ তলা বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর ও ১১টি ফ্লোর। বিদ্যমান বাজার দরে এই সম্পত্তি বিক্রি করবে কোম্পানিটি।

সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশের অন্যতম শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে (২০২২) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)