Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিয়ন ক্যাপিটালের লোকসান আরো বেড়েছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২৩ , ৪:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৮, ২০২৩, ৪:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪২ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ৮২ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (EPS) হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৪৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)