Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বোরাকের ‘অংশীদাররা কখনো ঠকবেন না’

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২৩ , ৬:৫২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২৩, ৫:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: বোরাক রিয়েল এস্টেটটের অংশীদাররা কখনো ঠকবেন না। ১৯৯১ সালে এই ব্যবসা শুরু করি। ওয়েস্টিন হোটেল শুরুর সময় সবাই পাগল বলতো, এখন সেই কথা মিথ্যা। তাই আজকে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি লাভবান আমরা, বলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূর আলী।

ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের রোড় শো অনুষ্ঠানে বুধবার (১৮ অক্টোবর) তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বোরাক রিয়েল এস্টেট একটি মাইলফলক প্রজেক্ট এবং বাঙালীদের জন্য এটি হবে দ্বিতীয় গন্তব্য। এ প্রজেক্টের বাইরে আমরা কুয়াকাটাতে ১৪০ বিঘার উপর একটি বড় রিসোর্ট করা হবে, যা সমুদ্রকে আকৃষ্ট করবে। কুয়াকাটা থেকে সুন্দরবন ট্যুর করার মতো আপকামিং আরো প্রজেক্ট আসবে।

  • আইপিওতে ৪০০ কোটি টাকা তুলতে বোরাক রিয়েল এস্টেটের রোড় শো

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট লিমিটেড। টাকা তুলতে রাজধানীর হোটেল শেরাটনে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পুঁজিবাজার সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের রোড শো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

ইবোরাক রিয়েল এস্টেট লিমিটেডের রোড় শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের এমডি মোহাম্মদ নূর আলী

রোড শো অনুষ্ঠানে মোহাম্মদ নূর আলী বলেন, কক্সবাজারে ইতিমধ্যে আমরা ফাইভ স্টার হোটেল এ্যান্ড রিসোর্ট করার প্লান করছি। এ সব প্রজেক্টের বাইরে সোনারগাঁও ইকোনোমিক জোন ঘিরে আরো নতুন পরিকল্পনা রয়েছে। সেখানে ইন্ডাস্ট্রির বাইরে রিসোর্ট, খেলার মাঠ এবং শিশুদের বিনোদনের ব্যবস্থাসহ নতুন প্রজন্মের জন্য অনেক ব্যবস্থাই থাকবে।

বোরাকের সাথে সম্পৃক্তরা কখনোই ঠকবে না। ইতোমধ্যে আপনারা দেখেছেন, কুয়াকাটার ইকো রিসোর্টের কার্যক্রম অনেক দূর এগিয়েছে। ইতোমধ্যে ৬শ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট সম্পন্ন হওয়ার পথে, বলেন তিনি।

প্রকল্প বাস্তবায়নে ও আংশিক ঋণ পরিশোধে একটি সাত তারকা ও দুটি পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ করা হবে। এজন্য ২০০ কোটি ও ১০০ কোটি ব্যয় এবং ঋণ পরিশোধে আরো ১০০ কোটি টাকা মিলে মোট ৪০০ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে বোরাক রিয়েল স্ট্রেট সংগ্রহ করতে চায়।

প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ইস্যু ব্যবস্থাপনা করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে দায়িত্ব পালন করবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। এছাড়া বিধিবদ্ধ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে হুদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং স্থায়ী সম্পদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় হাওলাদার ইউনুস এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস।

রোড শোতে বুক-বিল্ডিং পদ্ধতির শর্তানুযায়ী বিনিয়োগকারীদের সামনে প্রতিষ্ঠানের পরিচিতি, আর্থিক তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কোম্পানি কর্তৃপক্ষ।

  • আইপিওতে আসছে বোরাক রিয়েল এস্টেট, রোড় শো ১৮ অক্টোবর

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)