Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইভেন্স ও জেএমআই হসপিটালের লভ্যাংশ ঘোষণা, আর এন স্পিনিংয়ের ‘নো’

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২৩ , ৭:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৮, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইভেন্স টেক্সটাইলস লিমিটেড, আর. এন. স্পিনিং মিলস লিমিটেড ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেডের বুধবার (১৮ অক্টোবর) পরিচালনা পর্ষদের সভা করা করা হয়েছে। কোম্পানি তিনটির মধ্যে আর. এন. স্পিনিং মিলস বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আর. এন. স্পিনিং মিলস লিমিটেড: সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২ পয়সা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

ইভেন্স টেক্সটাইলস লিমিটেড: সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৬৬ পয়সা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

জেএমআই হসপিটাল: সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ১২ পয়সা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জানুয়ারি এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)