স্টাফ রিপোর্টার: লিবরা ইনফিউশন লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৮০ (৫০ শতাংশ বোনাস আর ৩০ শতাংশ নগদ) লভ্যাংশ দেবে। তবে নগদ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)