Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমএল ডায়িংয়ের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২৩ , ৬:২১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২৩, ৬:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এম এল ডাইং লিমিটেড সমাপ্ত হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (২৩ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে সোমবার জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)