Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

হামিদ ফেব্রিকসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৩ , ৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৪, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: হামিদ ফেব্রিকস লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে মঙ্গলবার জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৬৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)