Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লোকসান থেকে মুনাফায় ফিরেছে হাইডেলবার্গ সিমেন্ট

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২৩ , ৮:৩০ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৬, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবাগ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড লোকসান থেকে মুনাফায় ফিরছে। প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৮ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৪ পয়সা। অর্থাৎ প্রতিষ্ঠানটির বড় লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়ার চলতি বছরের ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৪ টাকা ২৭ পয়সা। অর্থাৎ তিন প্রান্তিক মিলেও লোকসান থেকে মুনাফায় ফিরেছে কোম্পানিটি।

মুনাফায় ফেরা কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ০১ পয়সা। যা ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ছিল ৬০ টাকা ০৭ পয়সা।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার বুধবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৪১ টাকা ১০ পয়সাতে। কোম্পানিটি ২০২২ সালে  তার ৫ কোটি ৬৫ লাখ ০৩ হাজার ৫৯০টি শেয়ারধারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)