Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমারেল্ড অয়েলের পর্ষদ সভার দিন পিছিয়ে ১ নভেম্বর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৮, ২০২৩ , ৪:১৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঘোষিত পর্ষদ সভা পিছিয়েছে। বৃহস্পতিবার, ২৬ অক্টোবর সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা হয়নি। পর্ষদ সভা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে কোম্পানির বিশেষ একটি সূত্র জানিয়েছে।

সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সর্বশেষ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হবে।

খাদ্য খাতের কোম্পানিটি সর্বশেষ তথা ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৮ পয়সা।

গত ৭ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটি প্রথম তিন প্রান্তিকের মুনাফার বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)