Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বসুন্ধরা পেপারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বসুন্ধরা পেপার মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার, ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৬২ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৭ টাকা ৫৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)