Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ছয় কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৩ , ১:৩১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ১:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি ও ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক: ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৪০ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৭২ পয়সা ছিল। ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৮৫ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির ইপিএস হয়েছে  ২ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩ টাকা ০৯ পয়সা ছিল। ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৫৫ পয়সা।

সিটি ব্যাংক: ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৩ এই নয় মাসে ব্যাংকটির সম্মিলিত কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৫% বেশি।

গতবছর একই সময়ে এই মুনাফা ছিল ৩৩১ কোটি টাকা। এ কারণে সিটি ব্যাংকের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯ পয়সা এবং যা ২০২২ সালের একই মেয়াদে ছিল ২ টাকা ৭০ পয়সা।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৪৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫০ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৫২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৫১ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬২ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৭২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৯০ পয়সা।

যমুনা ব্যাংক: ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৪ পয়সা। গত বছরও একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৯৪ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩ টাকা ৭৪ পয়সা ছিল। ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৭৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)