স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন ১ নভেম্বর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারিজ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)