Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কুইন সাউথের সভার তারিখ দ্বিতীয় দফায় পরিবর্তন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৩ , ৩:২৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ৩:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ দ্বিতীয় দফায় পরিবর্তন করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৯ নভেম্বর বিকাল ৪টায় সভা অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি প্রথম দফায় ২৮ অক্টোবর ও দ্বিতীয় দফায় ৩০ অক্টোবর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)