Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইপিওতে আসছে কালিয়ার রেপ্লিকা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৩ , ৯:১৪ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: একমি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কালিয়ার রেপ্লিকা লিমিটেড পুঁজিবাজারে আসবে। এটি একটি প্যাকেজিং প্রতিষ্ঠান। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি।

রাজধানীর গুলশানে মঙ্গলবার, ৩১ অক্টোবর কায়লার রেপ্লিকার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল, প্যাকেজিং খাতের প্রতিষ্ঠান কায়লার রেপ্লিকার কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার হিসেবেও কাজ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং কায়লার রেপ্লিকার পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা চুক্তিতে স্বাক্ষর করেন।

উপস্থিত ছিলেন কায়লার রেপ্লিকার প্রধান অর্থ কর্মকর্তা কাজি এমডি সাইফুল ইসলাম, একমি ল্যাবরেটরিজর নির্বাহী পরিচালক কাজী মোহাম্মদ বদরুদ্দিনসহ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।

ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)