Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অক্টোবর বিও বেড়েছে ১০ হাজারের বেশি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৩ , ১০:০৫ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে অক্টোবর মাসেও। অক্টোবর মাসে পুঁজিবাজারে ১০ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্র জানায়, অক্টোবর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৬১ হাজার ৪৬টি। আর সেপ্টেম্বর মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৫০ হাজার ৫৮৫টিতে দাঁড়ায়। অর্থাৎ অক্টোবর মাসে ১০ হাজার ৪৬১টি বিও হিসাব বেড়েছে।

অক্টোবর মাসে পুরুষদের বিও ৭ হাজার  ৫৬১টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ১৭ হাজার ৮০১টিতে। সেপ্টেম্বর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ১০  হাজার ৪০টিতে।

অক্টোবর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ২ হাজার ৭৩৭টি বেড়ে চার লাখ ২৬ হাজার ৪৭৫টিতে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৩ হাজার ৭৩৮টিতে।

অক্টোবর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬৩টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৭৭০টিতে। আর সেপ্টেম্বর মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০৭টিতে।

অক্টোবর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে অক্টোবর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৭৭১টিতে। যা সেপ্টেম্বর মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ৭৮ হাজার ৪৭৭টিতে।

অক্টোবর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫০৫টিতে। সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫০১টিতে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)