Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নীতিমালা নেই, কীভাবে ফ্লোর সমন্বয়

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২৩ , ৬:৩০ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার এম. সাইফুর রহমান মজুমদার দাবি করেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি ফ্লোর প্রাইস সমন্বয়ের যে নীতিমালা করেছে, তার আলোকে তাদের করার নেই।

বোনাস ও রাইট শেয়ার দিলে সেই অনুপাতে ফ্লোর প্রাইস সমন্বয় করা হলে এখানে কেন নতুন ফ্লোর দিয়ে বিনিয়োগকারীকে সুরক্ষা দেওয়া হয়নি- এই প্রশ্নে তিনি বলেন, ফ্লোর প্রাইস সমন্বয়ের যে নির্দেশনা আছে, সেটি হল কোম্পানির লভ্যাংশের সিদ্ধান্ত অনুযায়ী নিচের দিকে সমন্বয়। কিন্তু মার্জার বা অন্য কোনো কারণে ওপরের দিকে সমন্বয়ের কোনো নির্দেশনা বিএসইসির নেই। যদি কমিশনের নির্দেশনা না থাকে, তাহলে আমাদের কী করার আছে।

এই যে মার্জার হয়েছে, সেটাও আমাদের দেশে বিরল। আমাদের পুঁজিবাজারে তো নয়ই। কোনো দুটি কোম্পানি মার্জার হলে সাধারণত তৃতীয় একটি কোম্পানি হয় বা একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে অধিগ্রহণ করে। কিন্তু এখানে তার কিছু হয়নি।

তিনি বলেন, এখানে অনেক জটিল হিসাব আছে। বিশেষ সাধারণ সভায় বিনিয়োগকারীরা তা অনুমোদন করেছে এরপর তা আদালতও অনুমোদন করেছে। এরপর আমাদের কাছে এসেছে। এখন আদালতের নির্দেশের বাইরে কিছু করতে গেলে তো আদালতের আরেকটি আদেশ লাগবে। আমাদের তো তা নেই।

বিনিয়োগকারীদের লোকসানের বিষয়টি বুঝিয়ে বলা হলে তিনি বলেন, আপনার কথা আমি বুঝেছি। কিন্তু আমার তো মার্জারের কারণে ফ্লোর প্রাইস বাড়িয়ে দেওয়ার নির্দেশনা থাকতে হবে। সেটা তো নেই। তাহলে আমি কোন হিসাবে কাজ করব?

দৃষ্টি আকর্ষণ করা হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, এ বিষয়টি যেভাবে হয়েছে, সেটি আইনসম্মত না হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)