স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি সভার তারিখ ঘোষণা করেছে। সভায় বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ডিএসই সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড: কোম্পানিটির সভা ০৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
বিডি সার্ভিসেস লিমিটেড: কোম্পানিটির সভা ৮ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির সভা ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এটল্যাস বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির সভা ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
রহিমা ফুড লিমিটেড: কোম্পানিটির সভা ১২ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড: কোম্পানিটির সভা ১২ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
ওরিয়ন ফার্মা লিমিটেড: কোম্পানিটির সভা ১২ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
যমুনা অয়েল লিমিটেড: কোম্পানিটির সভা ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড: কোম্পানিটির সভা ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)