Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বেস্ট হোল্ডিংসের বিডিং ২০ থেকে ২৩ নভেম্বর

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২৩ , ৮:১৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ৬:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বেস্ট হোল্ডিংস লিমিটেডের বিডিং বা নিলাম আগামী ২০ নভেম্বর, সোমবার বিকেল ৪ টায় শুরু হবে; চলবে ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। বুক-বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠানটির শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণ হবে।

ইলেকট্রনিক সাব্সক্রিপশন সিস্টেমের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশ নিতে প্রত্যেক প্রাতিষ্ঠানিক বিনীয়োগকারীকে আহ্বান করা হয়েছে। অংশ নেয়ার আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে আগামী ২০-২৩ নভেম্বর বিকাল ৪টার মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে বিডিং ফি জমা দিতে হবে। অবশ্যই প্রস্তাবিত শেয়ারের পুরো অর্থ আগাম পরিশোধ করা বাধ্যতামূলক।

প্রত্যেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কমপক্ষে ২০ লাখ টাকার শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করতে পারবেন।

বেস্ট হোল্ডিংসের বিডিংয়ে অংশ নিতে আগ্রহী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে কমপক্ষে ৩ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে। তবে স্বীকৃত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ফান্ডের ক্ষেত্রে দেড় কোটি টাকা বিনিয়োগ থাকলেও চলবে।

বেস্ট হোল্ডিংস লিমিটেড আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

উত্তোলিত অর্থ বিল্ডিং অ্যান্ড সিভিলওয়ার্কস, লাক্সারি কালেকশন প্রকল্পের জন্য মেশিনারিজ ও ইক্যুইপমেন্ট ক্রয়, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করা হবে।

  • বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন

বিএসইসির তথ্য অনুসারে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৪ পয়সা। আর আগের পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ছিল ৯৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩  তারিখে পুনমূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৩৪ পয়সা। আর পুনমূল্যায়ন ছাড়া এনএভিপিএস ছিল ৩২ টাকা ২৬ পয়সা।

ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।

  •  রোড় শো অনুষ্ঠানে বেস্ট হোল্ডিংসের আমলনামা

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)