Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর মূল্য সূচক রোববার উত্থানে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২৩ , ৯:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৫, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা গেছে, রোববার ডিএসইতে ৪৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৭ কোটি ৫৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

রোববার ডিএসইতে ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার সিএসইতে ৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)