স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পর্ষদ সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো: এডিএন টেলিকম লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড, গোল্ডেন সান লিমিটেড ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এডিএন টেলিকম: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
৩০ জুন, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিএন টেলিকম পর্ষদ। এডিএন টেলিকমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৪ পয়সা।
ইস্টার্ন কেবলস: কোম্পানিটির পর্ষদ সভা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। পাশাপাশি চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ১৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪৪ টাকা ৪৯ পয়সায়।
গোল্ডেন সান: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ১৮ পয়সায়।
আইসিবি: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ২ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)