Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোনালী লাইফের চেয়ারম্যান হলেন মোস্তফা গোলাম কুদ্দুস

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৩ , ১:৫৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ১:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রখ্যাত শিল্পপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি তাকে সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

গত ২৮ অক্টোবর, শনিবার রাজধানীর মালিবাগ চৌধুরী পারা কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিজিটাইজেশনের মাধ্যমে শিল্পে গুণগত পরিবর্তন আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং পলিসি হোল্ডারদের অধিকার রক্ষার পাশাপাশি বীমা খাতের কর্মচারীদের প্রাতিষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি ও উদ্দেশ্য নিয়ে কোম্পানিটি ২০১৩ সালের ১লা আগস্ট যাত্রা শুরু করেছিল।

বিদায়ী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস, ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যাক্ত করে মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, সোনালি লাইফ দেশের বিমা শিল্পে প্রাতিষ্ঠানিক ও গুনগত পরিবর্তন আনতে এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিপূর্ণ ডিজিটাল সেবা নিশ্চিত করে গ্রাহকের চাহিদা পূরণ, মেয়াদ শেসে দ্রুততম সময়ে বিমা দাবি পরিশোধ করে সোনালি লাইফ চমক সৃষ্টি করেছে যার কারনেই প্রতিষ্ঠানটি ধারাবাহিক ভাবে উচ্চ প্রবদ্ধি অর্জন করে চলেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)