Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোনালী আঁশের লভ্যাংশে চমক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২৩ , ৫:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ৫:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ স্টক।

ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৮ টাকা ১৪ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)