Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর চিঠির জবাব দেয়নি কেপিপিএল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৩ , ৯:৩১ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে ৬ নভেম্বর কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কেপিপিএল বলে ডিএসই সূত্রে জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৮০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ টাকা ৯৮ পয়সায়।

সর্বশেষ ৬ বছর ধরে টানা লোকসানে রয়েছে কেপিপিএল। সর্বশেষ বছরগুলোয় কোম্পানিটির ব্যবসার পরিধিও ছোট হয়েছে। আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০১৬-১৭ হিসাব বছর থেকে টানা লোকসানে রয়েছে কেপিপিএল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছিল ৭ কোটি ১০ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)