স্টাফ রিপোর্টার: ন্যাশনাল টি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি লোকসান করেছে।
শনিবার, ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১৬ টাকা ৭৮ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ৯ টাকা ১১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২ টাকা ০৭ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)