স্টাফ রিপোর্টার: সেপ্টেম্বরে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৯.৫১ শতাংশ। যা গত বছরের একই মাসের তুলনায় কিছুটা বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ব্যাংকগুলোতে মোট আমানত দাঁড়িয়েছে ১৬.২৩ লাখ কোটি টাকা। যেখানে আগস্টে আমানত ছিল ১৬.১৭ লাখ কোটি টাকা। অর্থাৎ এক মাসে আমানত বেড়েছে প্রায় ৫ হাজার ৪৬৪ কোটি টাকা।
এদিকে, আমদানির জন্য লেটার অফ ক্রেডিট (এলসি) খোলা কমে আসা ও ব্যাংকগুলোতে ঋণযোগ্য তহবিল হ্রাসের কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি টানা দশ মাস ধরে মন্থর আছে। সেপ্টেম্বরে এটি ২৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯.৬৯ শতাংশে, যা ২০২২ সালের নভেম্বরে ছিল ১৩.৯৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, শেষবার প্রবৃদ্ধি এরচেয়ে কম ছিল ২০২১ সালের অক্টোবরে, সেসময় প্রবৃদ্ধি ছিল ৯.৪৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের সংশিষ্টরা বলেন, ‘ঋণ এবং আমানত উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি প্রায় একই। বর্তমান প্রেক্ষাপটে এটি অবশ্যই সামগ্রিক ব্যাংকিং খাতের জন্য একটি ভালো সংকেত। আমাদের ঋণের একটি বড় অংশ আমদানি এলসি খোলার মাধ্যমে দেওয়া হয়। ডলার ঘাটতির কারণে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেয়, ফলে এলসি খোলার পরিমাণ কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঋণের প্রবৃদ্ধিতে।’
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)