Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২৫ শতাংশ লভ্যাংশ দেবে আরামিট লিমিটেড

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৩ , ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেড সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৯৯ পয়সায়।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৯ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস হয়েছিল ১ টাকা ১৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪২ টাকা ৫৬ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)