Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৩ , ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড সমাপ্ত হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২৩ পয়সা আয় হয়েছিল। ২০২৩ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯১ পয়সা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর, রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)