স্টাফ রিপোর্টার : আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৫৬ দশমিক ২৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৫ পয়সায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৮ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৫২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ১৮ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলিফ ম্যানুফ্যাচারিং। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৭৩ পয়সা।
২০১৯-২০ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দেড় শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০১৮-১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল আলিফ ম্যানুফ্যাকচারিং। এর মধ্যে ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ স্টক লভ্যাংশ।
ডিএসইতে গতকাল আলিফ ম্যানুফ্যাকচারিং শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩ টাকা ৩০ ও ১৪ টাকা ৫০ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)