Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক লুজারের শীর্ষে জেমিনি সী ফুড

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২৩ , ৬:২৪ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৮, ২০২৩, ৬:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২২.৪৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৩ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৬৯ লাখ টাকা।

অ্যাপেক্স ফুটওয়্যার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬.৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ৩৯ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে ৭ কোটি ৯০ লাখ টাকা। এডিএন টেলিকম ১৪.৫১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু অ্যাগ্রো, অ্যারামিট, শমরিতা হসপিটাল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ও কে অ্যান্ড কিউ লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)