Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ছয় কোম্পানি সোমবার স্পট মার্কেটে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৩ , ১০:০৭ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি রেকর্ড ডেটের আগে ২০ নভেম্বর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- লুবরেফ বিডি, স্যালভো কেমিক্যাল,ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ, একমি ল্যাব ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পনিগুলোর মধ্যে স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২১ নভেম্বর, মঙ্গলবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর, বুধবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)