স্টাফ রিপোর্টার: বেস্ট হোল্ডিংস লিমিটেডের সাধারণ শেয়ারের মূল্য নির্ধারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ও বেস্ট হোল্ডিংস লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইর টাওয়ারে সোমবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেম (ইএসএস) ব্যবহার করে বুক বিল্ডিং পদ্ধতির অধীনে যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে।
অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্র্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসইর প্রতিনিধি রাহী ইফতেখার রেজা, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, শান্তা ইক্যুইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত-ই ফেরদৌস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধতন কর্মকর্তারা।
বেস্ট হোল্ডিংস লিমিটেড ৩৫০ কোটি টাকার সাধারণ শেয়ার ইস্যু করবে এবং শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীদের বিডিং ২০ নভেম্বর বিকাল ৪টায় শুরু হয়ে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত চলবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)