Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহৎ ১০ প্রতিষ্ঠানের মুনাফার চিত্র

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২২ , ৬:৫৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা প্রতিষআটনগুলো হলো- স্ট্যান্ডার্ড ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, রেনাটা, এমবি ফার্মা ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

স্ট্যান্ডার্ড ব্যাংক: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৬ পয়সা।

ফেডারেল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩১ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৫ পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২২ টাকা ৯৬ পয়সা।

হাইডেলবার্গ সিমেন্ট: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৭ পয়সা (লোকসান)। গত বছরের একই সময়ে যা ছিল আট টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৩ টাকা ৬৪ পয়সা।

ফিনিক্স ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬৯ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৩ পয়সা।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই-মার্চ ’২২) ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫০ পয়সা। ২০২২ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯ পয়সা।

রেনাটা: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৫৫ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই-মার্চ ’২২) ইপিএস হয়েছে ৩৮ টাকা ৩৮ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৩৩ টাকা ৯৪ পয়সা।

এমবি ফার্মা: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই-মার্চ ’২২) ইপিএস হয়েছে ৭৪ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা।

প্যাসিফিক ডেনিমস: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই-মার্চ ’২২) ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। ২০২২ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)