Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবির নবনিযুক্ত চেয়ারম্যানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৩ , ১:২৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৩, ১:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়ার পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

এ সময় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)