Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রকৌশল খাত লেনদেনের শীর্ষে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৫, ২০২৩ , ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫.৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে জানা গেছে, বস্ত্র খাতে ১৩.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। খাদ্য খাতে ১২.১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বীমা খাতে ১১ শতাংশ, সিরামিকস খাতে ৯.৯ শতাংশ, ফার্মা খাতে ৭.৫ শতাংশ, কাগজ খাতে ৬.৫ শতাংশ, বিবিধ খাতে ৫.৯ শতাংশ, ভ্রমণ খাতে ৩.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৫ শতাংশ, আইটি খাতে ২.৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.২ শতাংশ, ট্যানারি খাতে ১.৭ শতাংশ, পাট খাতে ১.৪ শতাংশ, জীবন বীমা ও সেবা খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৯ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৮ শতাংশ ও আর্থিক খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)