স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন ২৬ নভেম্বর, রবিবার লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডিএসইর তথ্য অনুসারে, সোমবার থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় লেনদেন শুরু হবে কোম্পানিগুলোর।
জেএমআই হসপিটাল: ৩০ জুন, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৫ পয়সা। কোম্পানিটির লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএমের আহ্বান করা হয়েছে।
২০২১-২২ হিসাব বছরে জেএমআই হসপিটাল বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ৪৯ পয়সায়।
আমান কটন: ৩০ জুন, ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫০ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৮ ডিসেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে এজিএমের আহ্বান করা হয়েছে।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আমান কটন ফাইব্রাসের পর্ষদ। কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা। আগের হিসাব বছরে যেখানে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ৭২ পয়সায়।
সামিট অ্যালায়েন্স পোর্ট: ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত এনএভিপিএস হয়েছে ৩৩ টাকা ১১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে দুপুর সাড়ে ১২টায় এজিএম আহ্বান করা হয়েছে।
৩০ জুন, ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
এফএএস ফাইন্যান্স: ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পর্ষদ। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত ৪৭ টাকা ৮৪ পয়সা লোকসান হয়েছে। যেখানে এর আগের হিসাব বছরে সমন্বিত লোকসান ছিল ১৯ টাকা ৯৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৬ টাকা ১৪ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ ডিসেম্বর এজিএম আহ্বান করা হয়েছে।
বিডি থাই ফুড: ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ১৪ পয়সা। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)