Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্কয়ার ফার্মার মুনাফা বাড়ল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২২ , ৭:১৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে (Consolidated EPS) ৫ টাকা ১৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছিল ৪ টাকা ৩৬ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ টাকা ০৩ পয়সা। গত বছরের একই সময়ে ১৩ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১২ টাকা ৩৯ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)